ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৯১
নামাযের অধ্যায়
ওযু-বিহীন ব্যক্তি, গোসল-বিহীন ব্যক্তি ও ঋতুবতী মহিলার মসজিদে প্রবেশ
(৭৯১) আয়িশা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা এ সকল বাড়িঘরের মুখগুলো মসজিদ থেকে ঘুরিয়ে নাও; কারণ আমি কোনো ঋতুবতী মহিলা বা গোসল আবশ্যক মানুষের জন্য মসজিদে প্রবেশ বৈধ করব না।
كتاب الصلاة
عن عائشة رضي الله عنها مرفوعا: وجهوا هذه البيوت عن المسجد فإني لا أحل المسجد لحائض ولا جنب
হাদীসের তাখরীজ (সূত্র):
[সুনান আবু দাউদ, হাদীস-২৩২; সহীহ ইবন খুযাইমা, হাদীস-১৩২৭]
হাদীসের ব্যাখ্যা:
প্রথম যখন মসজিদে নববীর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়, তখন অসংখ্য ঘরের দরজা মসজিদের মুখী ছিল। মসজিদের প্রাঙ্গণের দিকেই তা খুলত। কিছুদিন পর এ নির্দেশ জারী হয় যে, মসজিদের সম্মানের খাতিরে কোন ঋতুমতী ও অপবিত্র লোক যেন আনাগোনা না করে। এ সময় রাসূলুল্লাহ ﷺ এ ফরমান জারী করলেন যে, এ সকল দরজা মসজিদ মুখী অবস্থান থেকে সরিয়ে যেন অন্য মুখী করা হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)