ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৭৮৩
নামাযের অধ্যায়
মসজিদের মধ্যে ক্রয়বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা পাঠ ও জুমুআর দিনে সালাতের আগে বৃত্তাকারে বসা মাকরূহ
(৭৮৩) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি তোমরা দেখ যে, কেউ মসজিদের মধ্যে হারানো বস্তু খোঁজ করছে তাহলে বলবে, 'আল্লাহ তোমার হারানো বস্তু ফিরিয়ে না দেন'; কারণ মসজিদগুলোকে এই সকল কাজের জন্য বানানো হয় নি।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من سمع رجلا ينشد ضالة في المسجد فليقل: لا ردها الله عليك فإنّ المساجد لم تبن لهذا
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-৫৬৮; সুনান আবু দাউদ, হাদীস-৪৭৩; সুনান ইবন মাজাহ, হাদীস-৭৬৭]