ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৩৬
নামাযের অধ্যায়
সালাতের মধ্যে আঙ্গুল ফোটানো
(৭৩৬) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সালাতের মধ্যে তুমি তোমার আঙ্গুলগুলো ফুটাবে না।
كتاب الصلاة
عن علي رضي الله عنه مرفوعا: لا تفقع أصابعك وأنت في الصلاة

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ। হাদীসটির সনদ হাসান)। [সুনান ইবন মাজাহ, হাদীস-৯৬৫]
গ্রন্থকার রাহ. টীকায় বলেন, এই হাদীসের বর্ণনাকারী হারিস আল আওয়ার। তিনিই আলী রা. থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তার গ্রহণযোগ্যতার বিষয়ে আপত্তি রয়েছে।

হারিস আল-আওয়ারকে তার সমকালীন ও পরবর্তী অনেক মুহাদ্দিস মিথ্যাবাদী বলে উল্লেখ করেছেন। এজন্য হাদীসটিকে তারা যয়ীফ বলে গণ্য করেছেন। (অনুবাদক)
[তবে এর সমর্থনে রয়েছে আহমাদ সঙ্কলিত মুআয ইবন আনাসের মারফু হাদীস, যার সনদ দুর্বল; ইবন আবী শাইবা সঙ্কলিত ইবন আব্বাসের মাওকুফ হাদীস, আলবানি বলেন, তার সনদ হাসান এবং আরো রয়েছে ইবরাহীম নাখয়ি, আতা', সায়ীদ ইবন যুবাইর, লাইস ও মুজাহিদের মাকতূ বর্ণনা। দেখুন: মুসনাদ আহমাদ, হাদীস-১৫৬২১; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৭২৮০-৭২৮৪; আলবানি, ইরওয়াউল গালীল ২/৯৯। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান