ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৮৪
নামাযের অধ্যায়
ইমামের সালাত নষ্ট হলে মুকতাদিদের সালাতও নষ্ট হবে
(৬৮৪) আলী রা. যে ব্যক্তি নাপাক অবস্থায় ইমামতি করবে তার বিষয়ে বলেন, সে পুনরায় সালাত আদায় করবে এবং মুকতাদিগণও পুনরায় সালাত আদায় করবে।
كتاب الصلاة
عن علي بن أبي طالب رضي الله عنه قال في الرجل يصلي بالقوم جنبا قال: يعيد ويعيدون
হাদীসের তাখরীজ (সূত্র):
(মুহাম্মাদ ও ইবন আবী শাইবা । আহমাদ হাসান সনদে আলীর অনুরূপ মতামত সঙ্কলন করেছেন। আব্দুর রাযযাক তার কর্ম হিসাবে অনুরূপ ঘটনা উল্লেখ করেছেন)। [মুহাম্মাদ, কিতাবুল আসার, হাদীস-১৩৪; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-৪৫৭১; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৩৬৬৩]
[আহমাদ ঈসা বলেন, হাদীসটির সনদে ইবরাহীম ইবন ইয়াযীদ মাক্কি রয়েছেন, তিনি দুর্বল। দেখুন: আহমাদ ঈসা, তাহকীক কিতাবুল আসার ১/১৯৫। -সম্পাদক]
[আহমাদ ঈসা বলেন, হাদীসটির সনদে ইবরাহীম ইবন ইয়াযীদ মাক্কি রয়েছেন, তিনি দুর্বল। দেখুন: আহমাদ ঈসা, তাহকীক কিতাবুল আসার ১/১৯৫। -সম্পাদক]