ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৫৮
নামাযের অধ্যায়
দুই বা ততোধিক ব্যক্তিতে জামাআত হবে
(৬৫৮) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুইজন বা ততোধিক ব্যক্তি হলেই জামাআত হবে।
كتاب الصلاة
عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعا: اثنان فما فوقهما جماعة

হাদীসের তাখরীজ (সূত্র):

(ইবন মাজাহ । হাদীসটি আহমাদ ও তাবারানি আবু উমামা রা.র সূত্রে, দারাকুতনি ইবন উমারের সূত্রে, ইবন সা'দ হাকামের সূত্রে, আহমাদ ওয়ালীদ ইবন মালিকের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী হিসাবে সঙ্কলিত করেছেন। কিন্তু প্রত্যেকের সনদেই আপত্তি ও দুর্বলতা রয়েছে। হাদীসটি 'হাসান লি গাইরিহি' পর্যায়ের)। [সুনান ইবন মাজাহ, হাদীস-৯৭২; মুসনাদ আহমাদ, হাদীস-২২১৮৯; সুনান দারাকুতনি, হাদীস-১০৮৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান