ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২১
নামাযের অধ্যায়
সুন্দর স্বরে কুরআন পাঠ ও কুরআন পাঠের নিষিদ্ধ পদ্ধতি
(৬২১) বারা' রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা কুরআনকে তোমাদের স্বরশব্দ দ্বারা সৌন্দর্যময় করবে। কারণ সুন্দর কণ্ঠস্বর কুরআনের সৌন্দর্য বৃদ্ধি করে ।
كتاب الصلاة
عن البراء رضي الله عنه مرفوعا: زينوا القرآن بأصواتكم فإنّ الصوت الحسن يزيد القرآن حسنا

হাদীসের তাখরীজ (সূত্র):

(হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন) । [মুস্তাদরাক হাকিম, হাদীস-২১২৫]

তোমরা কুরআনকে তোমাদের স্বরশব্দ দ্বারা সৌন্দর্যময় করবে' এই কথাটুকু বুখারি সঙ্কলিত করেছেন । [বুখারি-৯/১৫৮, আবু দাউদ-১৪৬৮; নাসায়ি-১০১৫; ইবন মাজাহ-১৩৪২] (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান