ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৮৬
নামাযের অধ্যায়
মাগরিব ও ইশার সালাতে কুরআন পাঠ
(৫৮৬) উম্মুল ফাদল রা. বলেন, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে সর্বশেষ মাগরিবে সালাতে সূরা মুরসালাত** পাঠ করতে শুনেছেন।
كتاب الصلاة
عن أم الفضل رضي الله عنها قالت في (والمرسلات عرفا) إنها لآخر ما سمعت من رسول الله صلى الله عليه وسلم يقرأ بها في المغرب
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-৭৬৩; সহীহ মুসলিম, হাদীস-৪৬২] কুরআন কারীমের ৭৭ নং সূরা ।
হাদীসের ব্যাখ্যা:
কখনো কখনো রাসূলুল্লাহ ﷺ মাগরিবের সালাতে দীর্ঘ দীর্ঘ সূরা পাঠ করেছেন। কিন্তু তিনি বেশির ভাগ সময় মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। তাই অধিকাংশ আলিমের মতে, যেসব হাদীসে রাসূলুল্লাহ ﷺ কর্তৃক মাগরিবের সালাতে দীর্ঘ সূরা পাঠের বিষয় উদ্ধৃত হয়েছে তা ছিল মূলতঃ ঘটনাচক্রের ব্যাপার। তাঁর সাধারণ আমল অনুযায়ী তিনি মাগরিবের সালাতে ক্ষুদ্র ক্ষুদ্র সূরা পাঠ করতেন। যেমন হযরত উমার (রা) কর্তৃক হযরত আবূ মূসা আশ'আরী (রা)-এর উদ্দেশ্যে লেখা চিঠি থেকে জানা যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)