ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৫৫৫
নামাযের অধ্যায়
ফরয সালাতের পরে দুআ, তাতে দুইহাত উঠানো এবং সালাতের পরে যে সকল দুআ বর্ণিত হয়েছে
(৫৫৫) আসওয়াদ ইবন আমির তার পিতা থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ফজরের সালাত আদায় করলাম। তিনি সালামের পরে ঘুরে বসলেন এবং দুইহাত উঠালেন ও দুআ করলেন ।
كتاب الصلاة
عن الأسود بن عامر عن أبيه قال: صليت مع رسول الله صلى الله عليه وسلم الفجر فلما سلم انحرف ورفع يديه ودعا
হাদীসের তাখরীজ (সূত্র):
গ্রন্থকার রাহ. টীকায় উল্লেখ করেছেন যে, এই হাদীসটি ইবন শাইবা সঙ্কলিত করেছেন বলে মুহাদ্দিস নযীর হুসাইন মুঙ্গীরি দেহলবি তার ফাতওয়ার গ্রন্থে উল্লেখ করেছেন। তবে তিনি এই হাদীসটি ইবন আবী শাইবার গ্রন্থে বা কোনো গ্রন্থে সনদসহ দেখতে পান নি। এজন্য এর সনদের বিষয়ে কোনো বিধান তিনি উল্লেখ করতে পারেন নি।
এই হাদীসটি মুসান্নাফ ইবন আবী শাইবা [৩০৮৩], সুনান নাসায়ি [৮৫৮], সুনান তিরমিযি [২১৯], [সুনান আবু দাউদ-৬১৪], মুসনাদ আহমাদ [১৭৪৭৪), সহীহ ইবন খুযাইমা [১২৭৯], সহীহ ইবন হিব্বান [১৫৬৫] ও অন্যান্য গ্রন্থে সঙ্কলিত হয়েছে। তবে এ সকল গ্রন্থে সঙ্কলিত হাদীসের ভাষা নিম্নরূপ: আসওয়াদ বলেন, 'আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ফজরের নামায আদায় করলাম। তিনি সালাম ফেরানোর পরে ঘুরে বসলেন'। কোনো গ্রন্থেই ‘এবং দুইহাত উঠালেন ও দুআ করলেন' এই অতিরিক্ত কথাটুকু নেই। (অনুবাদক)