ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫০২
নামাযের অধ্যায়
কাপড়ের প্রাক্ত, টুপি বা পাগড়ির উপর সাজদা করা
(৫০২) তাবিয়ি হাসান বসরি (১১০ হি.) বলেন, তৎকালীন মানুষেরা (সাহাবিগণ) পাগড়ি ও টুপির উপর সাজদা করতেন এবং (সাজদার সময়) তাদের হাতগুলো হাতার মধ্যে বা পরিধানের কাপড়ের মধ্যে থাকত।
كتاب الصلاة
عن الحسن أنه قال: كان القوم يسجدون على العمامة والقلنسوة ويداه في كمه

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি সনদবিহীন তালীক হিসাবে। আব্দুর রাযযাক ও ইবন আবী শাইবা সনদসহ সঙ্কলিত করেছেন)। [সহীহ বুখারি ১/৮৬; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৫৬৬; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৭৩৯]
tahqiqতাহকীক:তাহকীক চলমান