ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৯০
নামাযের অধ্যায়
সাজদার পদ্ধতি
(৪৯০) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আমি আদিষ্ট হয়েছি যে, আমি সাতটি হাড়ের উপর সাজদা করব: কপাল এবং তিনি নাকের উপর হাত দিয়ে ইশার করেন, দুইহাত, দুইহাটু এবং দুই পায়ের প্রান্তগুলো । আর আমরা কাপড় এবং চুল গোটাব না।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: أمرت أن أسجد على سبعة أعظم على الجبهة وأشار بيده على أنفه واليدين والركبتين وأطراف القدمين ولا نكفت الثياب والشعر
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-৮১২; সহীহ মুসলিম, হাদীস-৪৯০; সুনান নাসায়ি, হাদীস-১০৯৬; সুনান ইবন মাজাহ-৮৮৩]
হাদীসের ব্যাখ্যা:
হাদীসে যে সাতটি অঙ্গের (দুই হাত, দুই হাঁটু, দুই পা এবং কপাল) উল্লেখ রয়েছে তা সিজদার অঙ্গ বলে খ্যাত। সিজদায় এসব অঙ্গ যমীনে লাগানো চাই। কিছু সংখ্যক লোক সিজদায় যেয়ে নিজ কাপড় ও চুল যাতে ধূলি মলিন না হয় সেজন্য চেষ্টা করে। একাজ সিজদার উদ্দেশ্য ও প্রাণ বিরোধী। তাই হাদীসে এ বিষয়ে নিষেধ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)