ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮৫
নামাযের অধ্যায়
রুকুতে, সাজদায় এবং রুকু ও সাজদা থেকে উঠার পরে পূর্ণ স্থিরতা
(৪৮৫) বারা’ রা. বলেন, সালাতের মধ্যে (কিরাআতের জন্য) দাঁড়ানো এবং (তাশাহহুদের জন্য) বসা ছাড়া রাসূলুল্লাহ (ﷺ) এর রুকু, সাজদা, দুই সাজদার মধ্যবর্তী বৈঠক এবং রুকুর পরে দাঁড়ানো- এগুলো সব প্রায় সমান ছিল ( সমান সময় লাগত)।
كتاب الصلاة
عن البراء رضي الله عنه قال: كان ركوع النبي صلى الله عليه وسلم وسجوده وبين السجدتين وإذا رفع رأسه من الركوع ما خلا القيام والقعود قريبا من السواء
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-৭৯২; সহীহ মুসলিম, হাদীস-৪৭১; সুনান আবু দাউদ, হাদীস-৮৫২; সুনান তিরমিযি, হাদীস-২৭৯; সুনান নাসায়ি, হাদীস-১০৬৫]
হাদীসের ব্যাখ্যা:
হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ র.-এর আমল ছিলো রুকু থেকে উঠে সোজা হয়ে ধীরস্থিরভাবে দাঁড়িয়ে তারপরে সিজদা করা। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৪৯৭, ৫০৫)