ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪৮৪
নামাযের অধ্যায়
রুকুর পদ্ধতি
(৪৮৪) আবু সায়ীদ খুদরি থেকে বর্ণিত, সম্ভবত তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বলেছেন, তোমাদের কেউ যখন রুকু করবে তখন যেন সে পিঠ থেকে মাথা বেশী না ঝুঁকায়, যেমন গাধা মাথা ঝুঁকায়। বরং সে যেন তার পিঠ পূর্ণ সোজা ও সমান্তরাল রাখে।
كتاب الصلاة
عن أبي سعيد رضي الله عنه قال أراه رفعه: إذا ركع أحدكم فلا يذبح كما يذبح الحمار ولكن ليقم صلبه
হাদীসের তাখরীজ (সূত্র):
[সুনান দারাকুতনি, হাদীস-১৩৫৬; ইবন হাজার, আত তালখীসুল হাবীর ১/৫৯০]
[গ্রন্থকার হাদীসটি দারাকুতনি থেকে ‘আত তালখীসুল হাবীরে'র বরাতে উল্লেখ করেছেন। তবে দারাকুতনির বর্ণনায় হাদীসের উদ্ধৃত অংশটুকু নেই। এই অংশটুকু রয়েছে বাইহাকির আস সুনানুল কুবরায়, হাদীস নং-২৫৫৩। কিছু অংশ আছে মুসনাদে আবু হানীফায়, হাদীস নং-৩১। -সম্পাদক]