ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৪১৫
নামাযের অধ্যায়
সালাতের চাবি, তাহরীমা ও সমাপ্তি
(৪১৫) আব্দুল্লাহ ইবন মাসউদ রা. বলেন, সালাতের চাবি হল তাকবীর এবং এর সমাপ্তি হল সালাম।
كتاب الصلاة
عن عبد الله رضي الله عنه قال: مفتاح الصلاة التكبير وانقضاؤها التسليم
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইবন মাসউদ রা.র এই মতটি আবু নুআইম সহীহ সনদে সঙ্কলিত করেছেন)। [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-২৯৬৪; ইবন হাজার, আত তালখীসুল হাবীর ১/৫৩৬]