ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৮৩
নামাযের অধ্যায়
মহল্লার আযানই যথেষ্ট
(৩৮৩) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ বলেছেন, (মহল্লার) ইমামের ইকামতই (মহল্লার সবার জন্য) যথেষ্ট ।
كتاب الصلاة
عن إبراهيم عن ابن مسعود رضي الله عنه: إقامة الإمام تجزئ، والطبراني عنه: إقامة المصر تكفي
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাদীসটি মুহাম্মাদ সঙ্কলিত করেছেন। তাবারানি** সঙ্কলিত হাদীসে তিনি বলেন, শহরের ইকামতই যথেষ্ট)। [মুহাম্মাদ, কিতাবুল আসার, হাদীস-১৩২; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-১৯৬১; হাইসামি, মাজমাউয যাওয়ায়িদ, হাদীস-১৯১৩]
হাদীসের ব্যাখ্যা:
[আসারটির সনদে বিচ্ছিন্নতা আছে। গ্রন্থকার টীকায় বলেন, এটি শক্তিশালী মুরসাল। দেখুন: আহমাদ ঈসা, তাহকীক কিতাবুল আসার ১/১৯৪। -সম্পাদক]