ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩৫০
নামাযের অধ্যায়
আযানের বিবরণ
(৩৫০) তাবিয়ি আব্দুর রহমান ইবন আবী লাইলা (মৃঃ ৮৩ হি.) আমাকে মুহাম্মাদ (ﷺ) এর সাহাবিগণ বলেছেন, আব্দুল্লাহ বলেন, ইবন যাইদ স্বপ্নে আযান দেখেন। তখন তিনি নবী (ﷺ) এর নিকট এসে তাঁকে বিষয়টি অবগত করান।তিনি তাকে বলেন,তুমি বিলালকে এই পদ্ধতিটি শিখিয়ে দাও । তখন বিলাল আযান প্রদান করেন।তিনি আযানের বাক্যগুলো দুইবার দুইবার করে বলেন এবং ইকামতের বাক্যগুলোও দুইবার দুইবার করে বলেন । আযান ও ইকামতের মাঝে তিনি একটু বসেন।
كتاب الصلاة
عن عبد الرحمن بن أبي ليلى قال: أخبرني أصحاب محمد صلى الله عليه وسلم: أن عبد الله بن زيد الأنصاري رأى في المنام الآذان فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فقال: علمه بلالا فأذن مثنى مثنى وأقام مثنى مثنى وقعد قعدة
হাদীসের তাখরীজ (সূত্র):
(তাহাবি সহীহ সনদে হাদীসটি সঙ্কলিত করেছেন) ।[তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৮২৪]
ইবন খুযাইমাও এই হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন। মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানি সহীহ ইবন খুযাইমার টীকায় হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন। [দেখুন: ১/১৯৬] (অনুবাদক)
ইবন খুযাইমাও এই হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন। মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানি সহীহ ইবন খুযাইমার টীকায় হাদীসটির সনদ সহীহ বলে উল্লেখ করেছেন। [দেখুন: ১/১৯৬] (অনুবাদক)