ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৪৮
নামাযের অধ্যায়
মুয়াযযিনের বিবরণ
(৩৪৮) ইবন আব্বাস রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে যারা উত্তম তারা তোমাদের জন্য আযান দিবে।
كتاب الصلاة
عن ابن عباس رضي الله عنهما رفعه: ليؤذن لكم خياركم

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ হাসান সনদে)। সুনান আবু দাউদ, হাদীস-৫৯০; সুনান ইবন মাজাহ, হাদীস-৭২৬]
tahqiqতাহকীক:তাহকীক চলমান