ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩৩৯
নামাযের অধ্যায়
'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজর পেল' হাদীসটির আলোচনা
(৩৩৯) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ ফজরের সালাতের এক রাকআত আদায় করে এরপর সূর্য উদিত হয় তাহলে সে যেন (দ্বিতীয় রাকআত আদায় করে) তার সালাত পূর্ণ করে।
كتاب الصلاة
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من صلى ركعة من الصبح ثم طلعت الشمس فليتم صلاته. وفي لفظ: فليصل إليها أخرى

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ, দারাকুতনি, বাইহাকি, ইবন হিব্বান। এই হাদীসের দ্বিতীয় বর্ণনায় আছে, সে যেন তার সাথে দ্বিতীয় রাকআত আদায় করে নেয়)। [মুসনাদ আহমাদ, হাদীস-৭৪৫৮; সুনান দারাকুতনি, হাদীস-১৪৩৪; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৭৭৮; সহীহ ইবন হিব্বান, হাদীস-১৫৮৬]
গ্রন্থকার বলেন, এই হাদীসটির বর্ণনাকারী প্রখ্যাত তাবিয়ি কাতাদাহ ইবন দিআমা (১১৫ হি.)। হাদীসটি প্রায় পনেরোটি সূত্রে বর্ণিত হয়েছে। কিন্তু তিরমিযি বলেন কাতাদাহ থেকে এই শব্দ সুপরিচিত নয়।

আমর ইবন আসিম বলেন আমাকে হাম্মাম কাতাদাহ থেকে, নাদর ইবন আনাস থেকে, বাশীর ইবন নাহীক থেকে আবু হুরাইরা থেকে, রাসূলুল্লাহ (ﷺ) থেকে বলেছেন, যদি কেউ ফজরের সুন্নাত দুই রাকআত আদায় করতে না পারে তাহলে সে যেন তা সূর্যোদয়ের পরে আদায় করে। তিরমিযি বলেন, এই হাদীস কাতাদাহ থেকে সুপ্রসিদ্ধ নয়। প্রসিদ্ধ যে, কাতাদাহ এই সনদে 'যে ব্যক্তি সূর্যোদয়ের পূর্বে ফজরের এক রাকআত পেল সে ফজরের সালাত পেল' এই হাদীসটি বর্ণনা করেছেন। (অনুবাদক)
হাদীসটি কাতাদাহ ছাড়াও অন্য তাবিয়ি ও অন্য সনদে সহীহ বুখারি ও অন্যান্য গ্রন্থে সঙ্কলিত হয়েছে। (অনুবাদক)

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সূর্যোদয় ও সূর্যাস্তের কারণে সালাতের সময় শেষ হবে কি না এবং সালাত বিনষ্ট হবে কি না সে বিষয়টি ইজতিহাদি । কোনো কোনো সাহাবি সূর্যোদয় বা সূর্যাস্তের পূর্বে এক রাকআত পড়তে পারলে বাকি সালাত পরে পড়লেও চলবে বলে মনে করেছেন। কেউ কেউ এভাবে সালাত পুরো করতে নিষেধ করেছেন। তাদের মতে সূর্যাস্ত বা সূর্যোদয়ের ফলে ওয়াক্ত শেষ হয়ে যায় ও সালাত ভেঙ্গে যায়। তারা এক্ষেত্রে পুনরায় নতুন করে কাযা আদায়ের নির্দেশ দিয়েছেন ।
আব্দুল্লাহ ইবন আব্বাস রা., যিনি এই হাদীসের একজন বর্ণনাকারী তিনি সূর্যোদয়ের সময় এভাবে সালাত পুরো করতে নিষেধ করেছেন। আবু বাকরাহ রা. সূর্যোদয় ও সূর্যাস্ত উভয় সময়েই এভাবে সালাত পুরো করতে নিষেধ করেছেন। অপরদিকে আবু হুরাইরা রা. সূর্যোদয়ের আগে এক রাকআত আদায় করতে পারলে সালাত পুরো করা জায়িয বলে ফাতওয়া দিয়েছেন । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান