ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩২৭
নামাযের অধ্যায়
বিতরের সময়
(৩২৭) আবু বাসরাহ রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ তোমাদেরকে একটি সালাত বাড়িয়ে দিয়েছেন, তা হল বিতর। অতএব তোমরা সালাতুল ইশা ও সালাতুল ফজরের মধ্যবর্তী সময়ে তা আদায় করবে ।
كتاب الصلاة
عن أبي بصرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: إن الله زادكم صلاة وهي الوتر فصلوها فيما بين صلاة العشاء إلى صلاة الفجر
হাদীসের তাখরীজ (সূত্র):
(আহমাদ ও তাবারানি। হাদীসটির সনদ সহীহ)। [মুসনাদ আহমাদ, হাদীস-২৩৮৫১; তাবারানি, আল মু'জামুল কাবীর, হাদীস-২১৬৮]