ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৩১৭
নামাযের অধ্যায়
ইশার আগে ঘুমানো ও পরে গল্প করা মাকরূহ
(৩১৭) আবু বারযাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইশার আগে ঘুমানো এবং ইশার পরে কথাবার্তা বলা অপছন্দ করতেন।
كتاب الصلاة
عن أبي برزة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يكره النوم قبل العشاء والحديث بعدها

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-৫৬৮; সহীহ মুসলিম, হাদীস-৬৪৭; সুনান আবু দাউদ, হাদীস-৩৯৮; সুনান তিরমিযি, হাদীস-১৬৮; সুনান নাসায়ি, হাদীস-৫২৫; সুনান ইবন মাজাহ, হাদীস-৭০১]

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, অর্থাৎ ইশার পরে অপ্রয়োজনীয় কথাবার্তায় সময় নষ্ট করা মাকরূহ । তবে প্রয়োজনীয় কথাবার্তা বলা যেতে পারে। নিম্নের হাদীস থেকে তা বোঝা যায় ।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)