ফিকহুস সুনান ওয়াল আসার
৩. নামাযের অধ্যায়
হাদীস নং: ৩১৫
নামাযের অধ্যায়
মাগরিবের সালাত প্রথম ওয়াক্তে আদায় মুসতাহাব
(৩১৫) রাফি' ইবন খাদীজ রা. বলেন, আমরা আল্লাহর নবী (ﷺ) এর সাথে মাগরিবের সালাত আদায় করতাম। এরপর যখন আমরা ফিরে যেতাম তখন আমাদের যে কেউ তার নিক্ষেপিত তীরের পতনস্থান দেখতে পেত ।
كتاب الصلاة
عن رافع بن خديج رضي الله عنه يقول: كنا نصلي المغرب مع النبي صلى الله عليه وسلم فينصرف أحدنا وإنه ليبصر مواقع نبله
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ বুখারি, হাদীস-৫৫৯; সহীহ মুসলিম, হাদীস ৬৩৭; সুনান ইবন মাজাহ, হাদীস-৬৮৭]
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, মাগরিবের নামায সূর্য ডোবার সাথে সাথে এত তাড়াতাড়ি আদায় করতে হয় যে নামাযানেত্ম কেউ তীর ছুঁড়লে সে তার নিক্ষিপ্ত তীর পতিত হওয়ার স্থান দেখতে পায়। এটাই হানাফী মাযহাবের মত। (আলমগিরী: ১/৫২)