ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৬১
- সামগ্রিক মূলনীতিসমূহ
ফকীহগণের (Jurists: শাস্ত্রবিদ) মর্যাদা
(৬১) মুআবিয়া রা. বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের বিষয়ে ফিক্হ বা প্রজ্ঞা প্রদান করেন । আর আমি তো শুধুমাত্র বণ্টনকারী এবং আল্লাহই প্রদান করেন । এই উম্মাত আল্লাহর বিধানের উপর প্রতিষ্ঠিত থাকবেই আল্লাহর নির্দেশ (কিয়ামত) আগমন পর্যন্ত । এদের বিরোধিতাকারীগণ এদের ক্ষতি করতে পারবে না।
كتاب الجامع
عن معاوية رضي الله عنه يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي ولن تزال هذه الأمة قائمة على أمر الله لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি ও মুসলিম) । (সহীহ বুখারি, হাদীস-৭১; সহীহ মুসলিম, হাদীস-১০৩৭]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)