ফিকহুস সুনান ওয়াল আসার
১- সামগ্রিক মূলনীতিসমূহ
হাদীস নং: ৫৯
- সামগ্রিক মূলনীতিসমূহ
আলিমগণের (জ্ঞানীগণের) মর্যাদা
(৫৯) আবু দারদা রা. রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেছেন, নিশ্চয় আলিমগণই (জ্ঞানীগণ) নবীগণের উত্তরাধিকারী। তারা ইলমের উত্তরাধিকার লাভ করেছেন।
كتاب الجامع
عن أبي الدرداء رضي الله عنه مرفوعا: إن العلماء هم ورثة الانبياء ... ورثوا العلم
হাদীসের তাখরীজ (সূত্র):
হাদীসটি আবু দাউদ, তিরমিযি, ইবন হিব্বান ও হাকিম সঙ্কলিত করেছেন। হাকিম হাদীসটিকে সহীহ বলে উল্লেখ করেছেন। হামযা আল কিনানি হাদীসটিকে হাসান বলেছেন। অন্যান্য মুহাদ্দিস হাদীসটিকে দুর্বল বা যয়ীফ বলে উল্লেখ করেছেন। কারণ এর বর্ণনায় প্রক্ষিপ্ততা ও বৈপরীত্য (ইদতিরাব) রয়েছে। তবে এই অর্থে একাধিক হাদীস বর্ণিত হয়েছে । ফলে হাদীসটির গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। ইমাম বুখারি তার সহীহ গ্রন্থে একটি অধ্যায়ের শিরোনামে 'সনদবিহীন বাক্য' (তা'লীক ১/২৪) হিসাবে এই বাক্যটি উল্লেখ করেছেন। [সুনান আবু দাউদ, হাদীস-৩৬৪১; সুনান তিরমিযি, হাদীস-২৬৮২; সহীহ ইবন হিব্বান, হাদীস-৮৮; সুনান ইবন মাজাহ, হাদীস-২২৩]