ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৫২
- সামগ্রিক মূলনীতিসমূহ
সাহাবিগণের মর্যাদা
(৫২) উমার ইবনুল খাত্তাব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আমার সাহাবিগণকে সম্মান করবে; (কারণ তারাই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ*)। তাঁদের পরে তাঁদের পরবর্তী যুগের মানুষেরা এবং এরপর তাঁদের পরবর্তী যুগের মানুষেরা। এরপর মিথ্যা প্রকাশিত হবে।
كتاب الجامع
عن عمر رضي الله عنه مرفوعا: أكرموا أصحابي فإنّهم خياركم ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم يظهر الكذب

হাদীসের তাখরীজ (সূত্র):

(নাসায়ি তার ‘সুনান কুবরা’য় সহীহ সনদে হাদীসটি সঙ্কলিত করেছেন)। [নাসায়ি, আস সুনানুল কুবরা, হাদীস-৯১৭৮; মুল্লা আলী, মিরকাতুল মাফাতীহ, হাদীস-৬০১২]

* 'কারণ তাঁরাই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ' এই কথাগুলো নাসায়ির 'আস সুনানুল কুবরা'র বর্ণনায় নেই । দেখুন: নাসায়ি, আস সুনানুল কুবরা-৯১৭৮; আল-মাকদিসি, আল-আহাদীসুল মুখতারাহ ৯৮ ও ১৫৭; তাহাবি, শারহু মাআনিল আসার-৬২৩০। তবে জামি' মা'মার ইবন রাশিদে ও মুসনাদ আবদ ইবন হুমাইদে এই হাদীসটির বর্ণনায় এই কথাগুলো রয়েছে। দেখুন: জামি' মা'মার ইবন রাশিদ-২০৭১০; মুসনাদ আবদ ইবন হুমাইদ, হাদীস-২৩। (অনুবাদক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান