ফিকহুস সুনান ওয়াল আসার

১- সামগ্রিক মূলনীতিসমূহ

হাদীস নং: ৪৫
- সামগ্রিক মূলনীতিসমূহ
মহানবী (ﷺ) এর মর্যাদা
(৪৫) ইবন আব্বাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষের মধ্যে আমিই সবচেয়ে বেশী সম্মানিত। এতে কোনো অহঙ্কার নেই । (অহঙ্কার প্রকাশের জন্য নয় শুধুমাত্র সত্য প্রকাশ ও আল্লাহর নিআমত প্রকাশের জন্য তিনি একথা বলেছেন)। (তিরমিযি)।
كتاب الجامع
عن ابن عباس رضي الله عنهما مرفوعا: أنا أكرم الأولين والآخرين ولا فخر.

হাদীসের তাখরীজ (সূত্র):

* [সুনান তিরমিযি, হাদীস-৩৬১৬; সুনান দারিমি, হাদীস-৪৮]

*[হাদীসটির সনদে যামআ ইবন সালিহ রয়েছেন, তিনি দুর্বল। তিরমিযি হাদীসটি সঙ্কলন করে গরীব বলে উল্লেখ করেছেন। দেখুন: ইবনুল আসীর, জামিউল উসুল ৮/৫২৫। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান