আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৭৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
সূলুল্লাহ্ -এর বয়সের বিবরণ
৩৭৯। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... মু'আবিয়া (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তাঁকে একবার ভাষণ দিতে শুনা যায়, রাসূলুল্লাহ্ (ﷺ) ৬৩ বছর বয়সে ইনতিকাল করেছেন। আবু বাকর (রাযিঃ) ও উমার (রাযিঃ) ৬৩ বছর বয়সে ইনতিকাল করেন। এখন আমার বয়স ৬৩ বছর।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ : حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، عَنْ شُعْبَةَ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ ، عَنْ جَرِيرٍ ، عَنْ مُعَاوِيَةَ ، أَنَّهُ سَمِعَهُ يَخْطُبُ قَالَ : مَاتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ ، وَأَنَا ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ.

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবূ বকর সিদ্দীক ও উমর ফারুক রাযি.-এর রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে যে বিশেষ সম্বন্ধ ছিল, এর একটি বহিঃপ্রকাশ এও ছিল যে, হুযূর (ﷺ)-এর ন্যায় ঐ দু'জনও তেষট্টি বছর বয়সেই ইন্তিকাল করেন। এরই আরেকটি বহিঃপ্রকাশ এটাও যে, ওফাতের পর এ দু'জন রওযা শরীফে হুযুর (ﷺ)-এর সাথে দাফন হয়ে আছেন। এক হাদীসে আছে, কিয়ামতের দিন যখন হুযূর (ﷺ) কবর শরীফ থেকে উঠে হাশরের ময়দানে অথবা আল্লাহর দরবারের দিকে যাবেন, তখন তাঁর এ দুই সাথী তাঁর ডানে-বামে থাকবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
শামাঈলে তিরমিযী - হাদীস নং ৩৭৯ | মুসলিম বাংলা