আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৭- জিহাদের বিবিধ বিধানাবলী

হাদীস নং: ৮৬৮
- জিহাদের বিবিধ বিধানাবলী
ইমামের আনুগত্য প্রত্যাহার করার ব্যাপারে তিরস্কার এবং জামাআতবদ্ধ থাকার ফযীলাত।
৮৬৮ । ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ যে ব্যক্তি আমাদের (মুসলমানদের) বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের কেউ নয় ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কোন ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলে এবং অস্ত্র সজ্জিত হয়ে আসলে তাকে অন্য কোন ব্যক্তি হত্যা করলে তার কিছুই হবে না (কিসাস বা মৃত্যুদণ্ড হবে না)। কেননা সে অস্ত্র সজ্জিত হয়ে এসে নিজের রক্তপাতকে বৈধ করে দিয়েছে।
أبواب السير
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاحَ فَلَيْسَ مِنَّا» .
قَالَ مُحَمَّدٌ: مَنْ حَمَلَ السِّلاحَ عَلَى الْمُسْلِمِينَ فَاعْتَرَضَهُمْ بِهِ لِقَتْلِهِمْ، فَمَنْ قَتَلَهُ فَلا شَيْءَ عَلَيْهِ، لأَنَّهُ أَحَلَّ دَمَهُ بِاعْتِرَاضِ النَّاسِ بِسَيْفِهِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)