আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৭- জিহাদের বিবিধ বিধানাবলী

হাদীস নং: ৮৬৭
- জিহাদের বিবিধ বিধানাবলী
ইমামের আনুগত্য প্রত্যাহার করার ব্যাপারে তিরস্কার এবং জামাআতবদ্ধ থাকার ফযীলাত।
৮৬৭। আবু সালামা ইবনে আব্দুর রহমান (রাহঃ) বলেন, আমি আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ)-কে বলতে শুনেছি, আমি (আবু সাঈদ) রাসূলুল্লাহ ﷺ -কে বলতে শুনেছিঃ তোমাদের মধ্যে এমন একটি সম্প্রদায়ের আবির্ভাব হবে, যাদের নামাযের তুলনায় তোমাদের নামায এবং যাদের আমলের তুলনায় তোমাদের আমল তোমাদের কাছে তুচ্ছ মনে হবে। তারা কুরআন পাঠ করবে, কিন্তু তা তাদের কণ্ঠনালীর নীচে প্রবেশ করবে না। তারা দীন ইসলাম থেকে এতো দ্রুত বিচ্যুত হবে যেভাবে ধনুক থেকে বাজির তীর দ্রুত ছুটে যায়। তুমি (তীর নিক্ষেপকারী) তীরের ফলার দিকে তাকাবে, কিন্তু কিছুই দেখবে না, অতঃপর পালকহীন তীরের দিকে তাকাবে কিন্তু কিছুই দেখবে না, অতঃপর তীরের পালকের দিকে তাকাবে কিন্তু কিছুই দেখবে না এবং শেষে নিম্নভাগে কিছু পাওয়ার জন্য সন্দেহ পোষণ করবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীস অনুযায়ী আমল করি। ইমামের আনুগত্য প্রত্যাহার করে নেয়া বা বিদ্রোহ করার মধ্যে কোন কল্যাণ নেই। সংঘবদ্ধভাবে জীবনযাপন করা অত্যাবশ্যক।
أبواب السير
بَابُ إِثْمِ الْخَوَارِجِ وَمَا فِي لُزُومِ الْجَمَاعَةِ مِنَ الْفَضْلِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَخْرُجُ فِيكُمْ قَوْمٌ تَحْقِرُونَ صَلاتَكُمْ مَعَ صَلاتِهِمْ، وَأَعْمَالَكُمْ مَعَ أَعْمَالِهِمْ، يَقْرَءُونَ الْقُرْآنَ لا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، تَنْظُرُ فِي النَّصْلِ فَلا تَرَى شَيْئًا، تَنْظُرُ فِي الْقِدْحِ فَلا تَرَى شَيْئًا، تَنْظُرُ فِي الرِّيشِ فَلا تَرَى شَيْئًا، وَتَتَمَارَى فِي الْفُوقِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا خَيْرَ فِي الْخُرُوجِ، وَلا يَنْبَغِي إِلا لُزُومُ الْجَمَاعَةِ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)