আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান

হাদীস নং: ৮৬৩
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
ঘোড়দৌড় প্রতিযোগিতা।
৮৬৩। ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ)-কে বলতে শুনেছেন, নবী ﷺ -এর 'কাসওয়া' নামক উন্থী যখনই দৌড় প্রতিযোগিতায় অবতীর্ণ হতো, সর্বাগ্রে লক্ষ্যস্থলে পৌঁছে যেতো। একদিন দৌড় প্রতিযোগিতায় তা পিছনে পড়ে যায়। তার হেরে যাওয়ার কারণে মুসলমানগণ ব্যথিত হলো। তখন রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “লোকেরা যখন কোন জিনিসকে উচ্চ করে দেয় বা দিতে চায়, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন (মুরসাল হাদীস)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস গ্রহণ করেছি। তীর নিক্ষেপের প্রতিযোগিতা, ঘোড়া, খচ্চর, উট প্রভৃতির দৌড় প্রতিযোগিতায় কোন দোষ নেই ।
كتاب اللقطة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: إِنَّ الْقَصْوَاءَ نَاقَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ تَسْبِقُ كُلَّمَا وَقَعَتْ فِي سِبَاقٍ، فَوَقَعَتْ يَوْمًا فِي إِبِلٍ، فَسُبِقَتْ، فَكَانَتْ عَلَى الْمُسْلِمِينَ كَآبَةٌ أَنْ سُبِقَتْ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ النَّاسَ إِذَا رَفَعُوا شَيْئًا، أَوْ أَرَادُوا رَفْعَ شَيْءٍ وَضَعَه اللَّهُ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِالسَّبْقِ فِي النَّصْلِ، وَالْحَافِرِ، وَالْخُفِّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৮৬৩ | মুসলিম বাংলা