আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
হাদীস নং: ৮৬২
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
ঘোড়দৌড় প্রতিযোগিতা।
৮৬২ ৷ ইয়াহ্ইয়া ইবনে সাঈদ (রাহঃ) বলেন, আমি সাঈদ ইবনুল মুসাইয়্যাবকে বলতে শুনেছি, ঘোড়দৌড় প্রতিযোগিতায় কোন দোষ নেই, যদি চুক্তি এরূপ হয় যে, প্রতিযোগিতায় জিতলে প্রতিশ্রুত অর্থ পাওয়া যাবে, আর হেরে গেলে কোন জরিমানা দিতে হবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। এর মধ্যে যে জিনিসটি নিষিদ্ধ তা হচ্ছে, 'প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি পক্ষ যদি চুক্তি করে যে, তোমার ঘোড়া বিজয়ী হলে প্রতিযোগিতার অর্থ তুমিই পাবে। আর আমার ঘোড়া বিজয়ী হলে তা আমি পাবো।' কিন্তু যদি এক পক্ষ থেকে চুক্তি হয় অথবা প্রতিযোগীর সংখ্যা তিনজন হয় এবং দুইজনের পক্ষ থেকে চুক্তি হয় ও তৃতীয়জনের পক্ষ থেকে কোন চুক্তি না হয়, তবে এই ধরনের প্রতিযোগিতা জায়েয । অর্থাৎ একপক্ষ বললো, তোমার ঘোড়া বিজয়ী হলে এই অর্থ তুমিই পাবে, আর তোমার ঘোড়া হেরে গেলে তোমাকে কিছুই দিতে হবে না অথবা দুইজন তৃতীয় জনকে ঐ কথা বললো এবং তৃতীয়জন বিজয়ী হয়ে তাদের কাছ থেকে প্রতিশ্রুত অর্থ নিলো অথবা সে পরাজিত হলো, কিন্তু তাকে কিছুই দিতে হলো না, এ ধরনের প্রতিযোগিতা জায়েয।** সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) প্রতিযোগিতার চুক্তি বলতে এ কথাই বুঝিয়েছেন।

كتاب اللقطة
بَابُ: السَّبْقِ فِي الْخَيْلِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، يَقُولُ: لَيْسَ بِرِهَانِ الْخَيْلِ بَأْسٌ، إِذَا أَدْخَلُوا فِيهَا مُحَلِّلا، إِنْ سَبَقَ أَخَذَ السَّبْقَ، وَإِنْ سُبِقَ لَمْ يَكُنْ عَلَيْهِ شَيْءٌ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، إِنَّمَا يُكْرَهُ مِنْ هَذَا أَنْ يَضَعَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا سَبْقًا، فَإِنْ سَبَقَ أَحَدُهُمَا أَخَذَ السَّبْقَيْنِ جَمِيعًا، فَيَكُونُ هَذَا كَالْمُبَايَعَةِ، فَأَمَّا إِذَا كَانَ السَّبْقُ مِنْ أَحَدِهِمَا، أَوْ كَانُوا ثَلاثَةً، وَالسَّبْقُ مِنِ اثْنَيْنِ مِنْهُمْ، وَالثَّالِثُ لَيْسَ مِنْهُ سَبْقٌ، إِنْ سَبَقَ أَخَذَ، وَإِنْ لَمْ يَسْبِقْ لَمْ يَغْرَمْهُ، فَهَذَا لا بَأْسَ بِهِ أَيْضًا، وَهُوَ الْمُحَلِّلُ الَّذِي قَالَ سَعِيدُ بْنُ الْمُسَيِّبِ

হাদীসের তাখরীজ (সূত্র):
** যে কোন প্রতিযোগিতা একদিক থেকে শর্ত হলে বা শর্ত না থাকলে তা জায়েয। যেমন একজন বললো, তুমি বিজয়ী হলে এই অর্থ তুমি পাবে, আর পরাজিত হলে তোমাকে কিছু দিতে হবে না, এটা জায়েয। কিন্তু যদি বলা হয়, তুমি জিতলে এই পরিমাণ অর্থ আমি তোমাকে দিবো আর আমি জিতলে তুমি আমাকে উল্লেখিত পরিমাণ অর্থ দিবে, এই প্রতিযোগিতা জায়েয নয় (আল-মুহীত, আয-যাখীরা) (অনুবাদক)