আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান

হাদীস নং: ৮৬০
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
মুকাতাব গোলামের বর্ণনা।
৮৬০। ইমাম মালেক (রাহঃ) বলেন, একজন নির্ভরযোগ্য রাবী থেকে বর্ণিত। উরওয়া ইবন যুবায়ের এবং সুলায়মান ইবনে ইয়াসারের কাছে জিজ্ঞেস করা হলো, কোন গোলাম নিজের ও নিজ সন্তানের দাসত্ব মোচনের চুক্তিতে আব্দ্ধ হয়। অতঃপর সে মারা যায় এবং তার পুত্রগণ জীবিত থাকে। এখন তারা কি নিজেদের পিতার চুক্তির অর্থ পরিশোধ করবে না তারা গোলামই থেকে যাবে? তারা উভয়ে বলেন, তাদের পিতার চুক্তির অর্থ পরিশোধ করতে হবে। তাদের পিতার মৃত্যুর কারণে তাদের উপর থেকে এ দায়িত্ব অপসারিত হবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি এবং ইমাম আবু হানীফারও এই মত। তারা চুক্তির সম্পূর্ণ অর্থ পরিশোধ করার পর দাসত্বমুক্ত হবে।
كتاب اللقطة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الثِّقَةُ عِنْدِي، أَنَّ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، وَسُلَيْمَانَ بْنَ يَسَارٍ، سُئِلا عَنْ رَجُلٍ كَاتَبَ عَلَى نَفْسِهِ، وَعَلَى وَلَدِهِ، ثُمَّ هَلَكَ الْمُكَاتَبُ، وَتَرَكَ بَنِينَ، أَيَسْعَوْنَ فِي مُكَاتَبَةِ أَبِيهِمْ أَمْ هُمْ عَبِيدٌ؟ فَقَالَ: بَلْ يَسْعَوْنَ فِي كِتَابَةِ أَبِيهِمْ، وَلا يُوضَعُ عَنْهُمْ لِمَوْتِ أَبِيهِمْ شَيْءٌ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، فَإِذَا أدَّوْا عَتَقُوا جَمِيعًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান