আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান

হাদীস নং: ৮৫৯
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
মুকাতাব গোলামের বর্ণনা।
৮৫৯। হুমাইদ ইবনে কায়েস আল-মক্কী (রাহঃ) থেকে বর্ণিত। আব্বাদ ইবনুল মুতাওয়াক্কিলের একটি মুকাতাব গোলাম মক্কায় মৃত্যুমুখে পতিত হয়। তার যিম্মায় চুক্তির কিছু অর্থ এবং অন্যদের কিছু পাওনা বাকি ছিল। ওয়ারিস হিসাবে সে একটি কন্যা সন্তান রেখে যায়। তার ব্যাপারে সিদ্ধান্ত দেয়া মক্কার গভর্ণরের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তিনি এ সম্পর্কে সমাধান জিজ্ঞেস করে আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে পত্র পাঠান। আব্দুল মালিক তাকে লিখে পাঠান, প্রথমে তার ঋণ পরিশোধ করো, অতঃপর দাসত্বমুক্তির চুক্তিপত্রের অবশিষ্ট পাওনা পরিশোধ করো, অতঃপর যে মাল অবশিষ্ট থাকবে তা তার মেয়ে ও মনিবদের মধ্যে বণ্টন করো।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ) ও আমাদের ফিকহবিদ সাধারণও এই মত গ্রহণ করেছেন। মুকাতাব গোলাম মারা গেলে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে তার ঋণ পরিশোধ করতে হবে, অতঃপর দাসত্বমুক্তির চুক্তির অর্থ পরিশোধ করতে হবে, অতঃপর অবশিষ্ট সম্পত্তি তার স্বাধীন ওয়ারিসদের মধ্যে বণ্টন করতে হবে।
كتاب اللقطة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا حُمَيْدُ بْنُ قَيْسٍ الْمَكِّيُّ، أَنَّ مُكَاتَبًا لابْنِ الْمُتَوَكِّلِ هَلَكَ بِمَكَّةَ، وَتَرَكَ عَلَيْهِ بَقِيَّةً مِنْ مُكَاتَبَتِهِ، وَدُيُونِ النَّاسِ، وَتَرَكَ ابْنَةً، فَأَشْكَلَ عَلَى عَامِلِ مَكَّةَ الْقَضَاءُ فِي ذَلِكَ، فَكَتَبَ إِلَى عَبْدِ الْمَلِكِ بْنِ مَرْوَانَ يَسْأَلُهُ عَنْ ذَلِكَ، فَكَتَبَ إِلَيْهِ عَبْدُ الْمَلِكِ أَنِ ابْدَأْ بِدُيُونِ النَّاسِ فَاقْضِهَا، ثُمَّ اقْضِ مَا بَقِيَ عَلَيْهِ مِنْ مُكَاتَبَتِهِ، ثُمَّ اقْسِمْ مَا بَقِيَ مِنْ مَالِهِ بَيْنَ ابْنَتِهِ، وَمَوَالِيهِ.
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا، أَنَّهُ إِذَا مَاتَ بُدِئَ بِدُيُونِ النَّاسِ، ثُمَّ بِمُكَاتَبَتِهِ، ثُمَّ مَا بَقِيَ كَانَ مِيرَاثًا لِوَرَثَتِهِ الأَحْرَارِ مَنْ كَانُوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান