আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান

হাদীস নং: ৮৫৭
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
শুফআর বর্ণনা।
৮৫৭। আশ-শারীদ ইবনে সুওয়াইদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ প্রতিবেশী শুফআর অধিক হকদার।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীস অনুযায়ী আমল করি। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং আমাদের ফিক্হবিদ সাধারণেরও এই মত।
كتاب اللقطة
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى الثَّقَفِيُّ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الشَّرِيدِ، عَنْ أَبِيهِ الشَّرِيدِ بْنِ سُوَيْدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَارُ أَحَقُّ بِصَقَبِهِ» ، وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান