আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৬- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান

হাদীস নং: ৮৫৬
- হারানো বা কুড়িয়ে পাওয়া বস্তুর বিধান
শুফআর বর্ণনা।
৮৫৬ । আবু সালামা ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ আমার এমন জমীর ক্ষেত্রে শুফআর ফয়সালা দিয়েছেন, যা এখনো ভাগ হয়নি। ভাগ হয়ে সীমারেখা পড়ে গেলে তাতে আর শুফআর দাবি চলে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, এ সম্পর্কে বিভিন্ন বক্তব্য সম্বলিত হাদীস এসেছে। প্রতিবেশীর তুলনায় শরীকদার এবং অন্যদের তুলনায় প্রতিবেশী শুফআর অধিক হকদার । এ সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ -এর হাদীস রয়েছে।
كتاب اللقطة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِالشُّفْعَةِ فِيمَا لَمْ يُقَسَّمْ، فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ فَلا شُفْعَةَ فِيهِ ".
قَالَ مُحَمَّدٌ: قَدْ جَاءَتْ فِي هَذَا أَحَادِيثُ مُخْتَلِفَةٌ، فَالشَّرِيكُ أَحَقُّ بِالشُّفْعَةِ مِنَ الْجَارِ، وَالْجَارُ أَحَقُّ مِنْ غَيْرِهِ، بَلَغَنَا ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান