আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৫- ক্রয় - বিক্রয়ের অধ্যায়

হাদীস নং: ৭৮১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
মুযাবানা ধরনের ক্রয়-বিক্রয়।
৭৮১ । সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ "মুযাবানা ও মুহাকালা পদ্ধতির ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছেন।” মুযাবানা এই যে, গাছের মাথায় ঝুলন্ত ফল শুকনা খেজুরের বিনিময়ে বিক্রি করা। আর মুহাকালা এই যে, ক্ষেতের (অসংগৃহীত) গম সংগৃহীত গমের বিনিময়ে খরিদ করা অথবা নির্দিষ্ট পরিমাণ গমের বিনিময়ে জমি চাষাবাদ করতে দেয়া। ইবনে শিহাব (রাহঃ) বলেন, আমরা সাঈদ ইবনুল মুসাইয়্যাবের কাছে সোনা অথবা রূপার বিনিময়ে (নগদ অর্থে ভাড়া নিয়ে) জমি চাষাবাদ করতে দেয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, এতে কোন দোষ নেই।**
كتاب البيوع في التجارات والسلم
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى عَنْ بَيْعِ الْمُزَابَنَةِ، وَالْمُحَاقَلَةِ» .
وَالْمُزَابَنَةُ اشْتِرَاءُ الثَّمَرِ بِالتَّمْرِ، وَالْمُحَاقَلَةُ اشْتِرَاءُ الزَّرْعِ بِالْحِنْطَةِ، وَاسْتِكْرَاءُ الأَرْضِ بِالْحِنْطَةِ.
قَالَ ابْنُ شِهَابٍ: سَأَلْتُ عَنْ كِرَائِهَا بِالذَّهَبِ وَالْوَرِقِ، فَقَالَ: لا بَأْسَ بِهِ

হাদীসের তাখরীজ (সূত্র):

** কোন কোন এলাকায় নির্দিষ্ট পরিমাণ শস্য দেয়ার শর্তে জমি অন্যকে চাষাবাদ করতে দেয়ার প্রথা প্রচলিত আছে। ইসলামী শরীআতে এই প্রথা সম্পূর্ণ হারাম। কেননা জমিতে কোন কারণে ফসল উৎপন্ন না হলে বা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে অথবা মালিককে যে পরিমাণ শস্য দিতে হবে, তার কম উৎপন্ন হলে সমস্ত লোকসানের বোঝা চাষীকে বহন করতে হয় এবং সে চুক্তি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ শস্য জমির মালিককে দিতে বাধ্য থাকে। অতএব এ ধরনের চুক্তি অবৈধ এবং বাতিল গণ্য হবে। তবে নগদ অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য জমি ক্রয়-বিক্রয় করা জায়েয (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান