আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১২- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি

হাদীস নং: ৭২২
- শরীআতে যিনা ব্যভিচারের দন্ড বিধি
কদুর খোলের পাত্রে এবং তৈলাক্ত পাত্রে তৈরী শরবত।
৭২২। আলা ইবনে আব্দুর রহমান (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। নবী ﷺ কদুর খোলের তৈরী পাত্রে এবং তৈলাক্ত পাত্রে নাবীয বানাতে নিষেধ করেছেন।**
أبواب الحدود في الزناء
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الْعَلاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ: أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُنْبَذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ»

হাদীসের তাখরীজ (সূত্র):

** দুব্বা ও মুযাফ্ফাত নামক পাত্রে জাহিলী যুগে মদ তৈরি করা হতো। মদ হারাম ঘোষিত হওয়ার পর এই পাত্র দু'টির ব্যবহারও নিষিদ্ধ করা হয়। কিন্তু মানুষের মন থেকে যখন মদের প্রতি আকর্ষণ দূরীভূত হয়ে যায়, তখন আবার তা ব্যবহারের অনুমতি দেয়া হয়। বর্তমান কালে এ জাতীয় পাত্রের কোন অস্তিত্ব নেই (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান