আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১১- শরীআতে চুরির দন্ড বিধি
হাদীস নং: ৬৮৯
- শরীআতে চুরির দন্ড বিধি
যে পরিমাণ জিনিস চুরি করলে হাত কাটা যাবে।
৬৮৯ । আমরাহ বিনতে আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। এক চোর হযরত উছমান (রাযিঃ)-র খেলাফতকালে একটি জম্বির (জামির) চুরি করে। উছমান (রাযিঃ) তার মূল্য নিরূপণের নির্দেশ দেন। তার মূল্য অনুমানে তিন দিরহাম নির্ণয় করা হলো। বারো দিরহামে এক দীনার। উছমান (রাযিঃ) তার হাত কাটার নির্দেশ দিলেন।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা যাবে—তা নিয়ে মতভেদ আছে। মদীনার বিশেষজ্ঞ আলেমগণ বলেন, এক-চতুর্থাংশ দীনার (তিন দিরহাম) পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে। তারা নিজেদের মতের সমর্থনে উপরে উল্লেখিত তিনটি হাদীস পেশ করেন। ইরাকের বিশেষজ্ঞ আলেমদের মতে দশ দিরহামের কম পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে না। এই মতের সমর্থনে রাসূলুল্লাহ ﷺ উমার (রাযিঃ), উছমান (রাযিঃ), আলী (রাযিঃ), ইবনে মাসউদ (রাযিঃ) এবং আরো অনেক সাহাবা ও তাবিঈ থেকে হাদীস বিদ্যমান রয়েছে । হদ্দ (সুনির্দিষ্ট অপরাধের শাস্তি) নির্ধারণে যখন মতভেদ সৃষ্টি হয়েছে, তখন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বর্ণনাই গ্রহণ করা উচিত। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং হানাফী ফিকহবিদদের এটাই সাধারণ মত।

كتاب الحدود والسرقة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ سَارِقًا سَرَقَ فِي عَهْدِ عُثْمَانَ أُتْرُجَّةً، فَأَمَرَ بِهَا عُثْمَانُ أَنْ تُقَوَّمَ، فَقُوِّمَتْ بِثَلاثَةِ دَرَاهِمَ مِنْ صَرْفِ اثْنَيْ عَشَرَ دِرْهَمًا بِدِينَارٍ، فَقَطَعَ عُثْمَانُ يَدَهُ.
قَالَ مُحَمَّدٌ: قَدِ اخْتَلَفَ النَّاسُ فِيمَا يُقْطَعُ فِيهِ الْيَدُ: فَقَالَ أَهْلُ الْمَدِينَةِ: رُبْعُ دِينَارٍ، وَرَوَوْا هَذِهِ الأَحَادِيثَ، وَقَالَ الْعِرَاقُ لا تُقْطَعُ الْيَدُ فِي أَقَلَّ مِنْ عَشَرَةِ دَرَاهِمَ، وَرَوَوْا ذَلِكَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَنْ عُمَرَ، وَعَنْ عُثْمَانَ، وَعَنْ عَلِيٍّ، وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَعَنْ غَيْرِ وَاحِدٍ، فَإِذَا جَاءَ الاخْتِلافُ فِي الْحُدُودِ أُخِذَ فِيهَا بِالثِّقَةِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا