আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১১- শরীআতে চুরির দন্ড বিধি

হাদীস নং: ৬৮৮
- শরীআতে চুরির দন্ড বিধি
যে পরিমাণ জিনিস চুরি করলে হাত কাটা যাবে।
৬৮৮ । আব্দুর রহমান (রাযিঃ)-র কন্যা আমরাহ্ (রাহঃ) থেকে বর্ণিত। নবী ﷺ -এর স্ত্রী আয়েশা (রাযিঃ) মক্কার উদ্দেশে রওনা হলেন। তাঁর সাথে ছিল দু'টি মুক্ত ক্রীতদাসী। তার সাথে আবু বাকর (রাযিঃ)-র পুত্র আব্দুল্লাহর পুত্রদের একটি গোলামও ছিল। মেয়ে দু'টির সাথে একটি মারাজিল চাদর পাঠানো হয়। একটি সবুজ কাপড়ের মোড়কে তা সেলাই করা ছিল। আমরাহ (রাহঃ) বলেন, গোলামটি সবুজ মোড়ক খুলে চাদরটি বের করে নিয়ে তদস্থলে পশমের অথবা চামড়ার পরিধেয় রেখে মোড়কটি সেলাই করে দেয়। আমরা মদীনায় পৌঁছে মোড়কে ভর্তি চাদরটি মালিকের কাছে পৌঁছে দেই। তারা মোড়ক খুলে তার মধ্যে চাদরের পরিবর্তে পশম অথবা চামড়ার পরিধেয় দেখতে পায়। মেয়ে দু'টিকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তারা উভয়ে হযরত আয়েশা (রাযিঃ)-কে বললো অথবা লিখে জানালো, এ ব্যাপারে গোলামটিকে সন্দেহ হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রকৃত ঘটনা স্বীকার করে। আয়েশা (রাযিঃ) তার হাত কাটার নির্দেশ দিলেন এবং তদনুযায়ী তার হাত কাটা হলো। আয়েশা ((রাযিঃ) বলেন, এক দীনারের এক-চতুর্থাংশ বা তার বেশী পরিমাণ জিনিস চুরি করলে হাত কাটা যাবে।
كتاب الحدود والسرقة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَرَجَتْ إِلَى مَكَّةَ، وَمَعَهَا مَوْلاتَانِ لَهَا، وَمَعَهَا غُلامٌ لِبَنِي عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، وَأَنَّهُ بُعِثَ مَعَ تَيْنِكِ الْمَرْأَتَيْنِ بِبُرْدِ مَرَاجِلَ قَدْ خِيطَتْ عَلَيْهِ خِرْقَةٌ خَضْرَاءُ، قَالَتْ: فَأَخَذَ الْغُلامُ الْبُرْدَ، فَفَتَقَ عَنْهُ، فَاسْتَخْرَجَهُ، وَجَعَلَ مَكَانَهُ لِبْدًا، أَوْ فَرْوَةً، وَخَاطَ عَلَيْهِ، فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ، دَفَعْنَا ذَلِكَ الْبُرْدَ إِلَى أَهْلِهِ، فَلَمَّا فَتَقُوا عَنْهُ وَجَدُوا ذَلِكَ اللِّبْدَ، وَلَمْ يَجِدُوا الْبُرْدَ، فَكَلَّمُوا الْمَرْأَتَيْنِ، فَكَلَّمَتَا عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَوْ كَتَبَتَا إِلَيْهَا، وَاتَّهَمَتَا الْعَبْدَ، فَسُئِلَ عَنْ ذَلِكَ، فَاعْتَرَفَ، فَأَمَرَتْ بِهِ عَائِشَةُ، فَقُطِعَتْ يَدُهُ، وَقَالَتْ عَائِشَةُ: «الْقَطْعُ فِي رُبْعِ دِينَارٍ فَصَاعِدًا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান