আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
১১- শরীআতে চুরির দন্ড বিধি
হাদীস নং: ৬৮৪
- শরীআতে চুরির দন্ড বিধি
ফল বা এমন কিছু চুরি করা যা গুদামজাত করা যায় না।
৬৮৪ । আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবু হুসাইন (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ গাছে ঝুলন্ত ফল এবং পাহাড়ে বিচরণশীল ছাগল যার সাথে কোন রক্ষক নেই, তা চুরি করলে হাত কাটা যাবে না। কিন্তু ছাগল মালিকের বাড়িতে চলে আসলে অথবা ফল কেটে তা শুকানোর জন্য কোথাও রাখা হলে, তা চুরি করলে হাত কাটা যাবে, যদি তার মূল্য একটি ঢালের মূল্যের সমপরিমাণ হয় ।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। কোন ব্যক্তি গাছের মাথার ফল চুরি করলে বা চারণ ভূমিতে চরে বেড়ানো ছাগল চুরি করলে তার হাত কাটা যাবে না। ফল যখন শুকাবার স্থানে অথবা ঘরে রাখা হয় এবং ছাগল বাড়িতে ফিরে আসে এবং তার রক্ষণাবেক্ষণকারী থাকলে, তা চুরি করলে হাত কাটা যাবে, যদি তার মূল্য একটি ঢালের মূল্যের সমপরিমাণ হয়। তৎকালে একটি ঢালের মূল্য ছিল দশ দিরহাম। এর কম মূল্যের পরিমাণ জিনিস চুরি করলে হাত কাটা যাবে না। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং অধিকাংশ হানাফী ফিকহবিদের এই মত।

كتاب الحدود والسرقة
بَابُ: مَنْ سَرَقَ ثَمَرًا، أَوْ غَيْرَ ذَلِكَ مِمَّا لَمْ يُحْرَزْ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لا قَطْعَ فِي ثَمَرٍ مُعَلَّقٍ، وَلا فِي حَرِيسَةِ جَبَلٍ، فَإِذَا آوَاهُ الْمُرَاحُ، أَوِ الْجَرِينُ، فَالْقَطْعُ فِيمَا بَلَغَ ثَمَنَ الْمِجَنِّ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، مَنْ سَرَقَ ثَمَرًا فِي رَأْسِ النَّخْلِ، أَوْ شَاةً فِي الْمَرْعَى، فَلا قَطْعَ عَلَيْهِ، فَإِذَا أُتِيَ بِالثَّمَرِ الْجَرِينَ أَوِ الْبَيْتَ، وَأُتِيَ بِالْغَنَمِ الْمُرَاحَ، وَكَانَ لَهَا مَنْ يَحْفَظُهَا، فَجَاءَ سَارِقٌ سَرَقَ مِنْ ذَلِكَ شَيْئًا يُسَاوِي ثَمَنَ الْمِجَنِّ، فَفِيهِ الْقَطْعُ، وَالْمِجَنُّ كَانَ يُسَاوِي يَوْمَئِذٍ عَشَرَةَ دَرَاهِمَ، وَلا يُقْطَعُ فِي أَقَلَّ مِنْ ذَلِكَ.
وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا رَحِمَهُمُ اللَّهُ