আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৬২৬
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
দুধপান সম্পর্কিত বর্ণনা।
৬২৬। আয়েশা (রাযিঃ) বলেন, প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা কুরআন মজীদে নাযিল করেছিলেন যে, দশবার দুধ পান করলে হুরমাত (বৈবাহিক সম্পর্ক নিষিদ্ধ) প্রতিষ্ঠিত হবে। অতঃপর তা পাঁচবার পান করানোর আয়াত দ্বারা মানসূখ (রহিত) হয়ে যায়। রাসূলুল্লাহ ﷺ -এর ইন্তেকালের পরও লোকেরা তা পাঠ করতো।**
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: " كَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ تَعَالَى مِنَ الْقُرْآنِ: عَشْرُ رَضَعَاتٍ مَعْلُومَاتٍ يُحَرِّمْنَ، ثُمَّ نُسِخْنَ بِخَمْسٍ مَعْلُومَاتٍ، فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُنَّ مِمَّا يُقْرَأُ مِنَ الْقُرْآنِ
হাদীসের তাখরীজ (সূত্র):
** আয়েশা (রা)-র মতে কুরআন মজীদে দশবার ও পাঁচবার দুধপান সম্পর্কিত আয়াত নাযিল হয়। পরবর্তী পর্যায়ে তা মানসূখ হয়ে যায়। কতিপয় লোকের কাছে পাঁচবার দুধপান সম্পর্কিত আয়াত মানসূখ হওয়ার খবর না পৌঁছার কারণে তারা রাসূলুল্লাহ ﷺ -এর ইন্তেকালের পরও তা পাঠ করতে থাকে। কিন্তু বিশেষজ্ঞ আলেমদের মতে কুরআনে এ ধরনের নির্দেশ সম্বলিত কোন আয়াত নাযিল হয়নি। হযরত আয়েশা (রা) ছাড়া আর কোন সাহাবীর কাছ থেকেই এরূপ কথা জানা যায়নি। এজন্য জমহূর সাহাবা, তাবিঈন এবং তাদের পরবর্তী পর্যায়ের বিশেষজ্ঞগণ এই বক্তব্য গ্রহণ করেননি (অনুবাদক)।