আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৬২৫
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
দুধপান সম্পর্কিত বর্ণনা।
৬২৫ । আবু উবায়েদের কন্যা সাফিয়্যা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি নাফেকে অবহিত করেছেন যে, হাফসা (রাযিঃ) আসেম ইবনে আব্দুল্লাহ ইবনে সাদকে তার বোন ফাতিমা বিনতে উমার (রাযিঃ)-র কাছে দশবার দুধ পান করানোর জন্য পাঠান—যাতে সে তার মাহরাম হতে পারে। ফাতিমা তাই করলেন। অতএব আসেম তার কাছে আসা-যাওয়া করতো। ফাতিমা তাকে শিশু অবস্থায় দুধ পান করিয়েছিলেন। অর্থাৎ আসেম তখনো দুগ্ধপোষ্য শিশু ছিলেন।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنْ صَفِيَّةَ ابْنَةِ أَبِي عُبَيْدٍ، أَنَّهَا أَخْبَرَتْهُ، أَنَّ حَفْصَةَ «أَرْسَلَتْ بِعَاصِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَعْدٍ إِلَى فَاطِمَةَ بِنْتِ عُمَرَ تُرْضِعُهُ عَشْرَ رَضَعَاتٍ لِيَدْخُلَ عَلَيْهَا، فَفَعَلَتْ، فَكَانَ يَدْخُلُ عَلَيْهَا وَهُوَ يَوْمَ أَرْضَعَتْهُ صَغِيرٌ يَرْضَعُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান