আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৫৭৮
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
গর্ভবতী স্ত্রী তালাকপ্রাপ্তা হলে বা স্বামী মারা গেলে তার ইদ্দাত।
৫৭৮। যুহরী (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ)-কে এমন এক (গর্ভবতী মহিলার সম্পর্কে জিজ্ঞেস করা হলো যার স্বামী মারা গেছে। তিনি বলেন, সে বাচ্চা প্রসব করার সাথে সাথে হালাল হয়ে যাবে (ইদ্দাত শেষ হয়ে যাবে)। তার কাছে বসা এক আনসার ব্যক্তি বললো, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) বলেছেন, সে যদি এমন অবস্থায় বাচ্চা প্রসব করে যে, তার স্বামীর লাশ খাটিয়ার উপর দাফনের অপেক্ষায় আছে, তবুও সে হালাল হয়ে যাবে (তার ইদ্দাত শেষ হয়ে যাবে)।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ)-সহ আমাদের সকল ফিকহবিদের এই মত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ)-সহ আমাদের সকল ফিকহবিদের এই মত।
كتاب الطلاق
بَابُ: الْمَرْأَةِ تُطَلَّقُ أَوْ يَمُوتُ عَنْهَا زَوْجُهَا وَهِيَ حَامِلٌ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، أَنَّ ابْنَ عُمَرَ سُئلَ عَنِ امْرَأَةٍ يُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا؟ قَالَ: «إِذَا وَضَعَتْ فَقَدْ حَلَّتْ» ، قَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ كَانَ عِنْدَهُ: أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ: «لَوْ وَضَعَتْ مَا فِي بَطْنِهَا وَهُوَ عَلَى سَرِيرِهِ لَمْ يُدْفَنْ بَعْدُ حَلَّتْ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ مِنْ فُقَهَائِنَا