আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৫৬৭
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
কোন মহিলাকে তার স্বামী এক অথবা দুই তালাক দিলো, অতঃপর সে অন্য ব্যক্তিকে বিবাহ করলো, অতঃপর তাকে পূর্বের স্বামী বিবাহ করলো।
৫৬৭। আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি উমার (রাযিঃ)-র কাছে মাসআলা জিজ্ঞেস করলেন, এক ব্যক্তি তার স্ত্রীকে এক অথবা দুই তালাক দিলো। সে ইদ্দাত অতিবাহিত হওয়া পর্যন্ত তাকে ত্যাগ করলো। অতঃপর সে অন্য পুরুষকে বিবাহ করলো। অতঃপর দ্বিতীয় স্বামী মারা গেলো অথবা তাকে তালাক দিলো। অতঃপর (ইদ্দাত শেষ হওয়ার পর) প্রথম স্বামী তাকে পুনরায় বিবাহ করলো। এখন সে কতো তালাকের অধিকারী হবে? তিনি বলেন, সে অবশিষ্ট এক অথবা দুই তালাকের অধিকারী হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। কিন্তু ইমাম আবু হানীফা বলেন, স্ত্রীলোকটির সাথে দ্বিতীয় স্বামী সহবাস করে থাকলে প্রথম স্বামী আবার নতুন করে তিন তালাকের অধিকারী হবে। ইবনে সাওয়াফের 'আল-আসল' গ্রন্থে আছে যে, ইবনে আব্বাস (রাযিঃ) এবং ইবনে উমার (রাযিঃ)-রও এই মত।
كتاب الطلاق
بَابُ: الْمَرْأَةِ يُطَلِّقُهَا زَوْجُهَا تَطْلِيقَةً أَوْ تَطْلِيقَتَيْنِ فَتَتَزَوَّجُ زَوْجًا ثُمَّ يَتَزَوَّجُهَا الأَوَّلُ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، وَسَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ اسْتَفْتَى عُمَرَ بْنَ الْخَطَّابِ فِي رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ تَطْلِيقَةً أَوْ تَطْلِيقَتَيْنِ، وَتَرَكَهَا حَتَّى تَحِلَّ، ثُمَّ تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ، فَيَمُوتَ أَوْ يُطَلَّقَا فَيَتَزَوَّجُهَا زَوْجُهَا الأَوَّلُ عَلَى كَمْ هِيَ؟ قَالَ عُمَرُ: هِيَ عَلَى مَا بَقِيَ مِنْ طَلاقِهَا ".
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، فَأَمَّا أَبُو حَنِيفَةَ، فَقَالَ: إِذَا عَادَتْ إِلَى الأَوَّلِ بَعْدَ مَا دَخَلَ بِهَا الآخَرُ عَادَتْ عَلَى طَلاقٍ جَدِيدٍ ثَلاثِ تَطْلِيقَاتٍ مُسْتَقْبِلاتٍ، وَفِي أَصْلِ ابْنِ الصَّوَّافِ، وَهُوَ قَوْلُ ابْنِ عَبَّاسٍ وَابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান