আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৫৩৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
একত্রে দুই বোন অথবা মা ও মেয়েকে বাঁদী হিসাবে নিজ মালিকানায় রাখা।
৫৩৭। আব্দুল্লাহ ইবনে উতবা (রাহঃ) থেকে বর্ণিত। হযরত উমার (রাযিঃ)-কে জিজ্ঞেস করা হলো, একটি স্ত্রীলোক ও তার মেয়ে ক্রীতদাসী হিসাবে একই ব্যক্তির মালিকানায় রয়েছে। তাদের একজনের সাথে সহবাস করার পর অপরজনের সাথেও সহবাস করা যাবে কি? তিনি বলেন, আমি তা জায়েয করা পছন্দ করি না। অতঃপর তিনি এধরনের একত্রীকরণ নিষিদ্ধ করেন।
كتاب النكاح
بَابُ: الرَّجُلِ يَجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَابْنَتِهَا وَبَيْنَ الْمَرْأَةِ وَأُخْتِهَا فِي مِلْكِ الْيَمِينِ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ سُئِلَ عَنِ الْمَرْأَةِ وَابْنَتِهَا مِمَّا مَلَكَتِ الْيَمِينُ أَتُوطَأُ إِحْدَاهُمَا بَعْدَ الأُخْرَى؟ قَالَ: لا أُحِبُّ أَنْ أُجِيزَهُمَا جَمِيعًا "، وَنَهَاهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান