আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৫৩৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
গোপনে বিবাহ করা।
৫৩৬। ইবরাহীম নাখঈ (রাহঃ) থেকে বর্ণিত। হযরত উমার (রাযিঃ) বিবাহ অনুষ্ঠান এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে একজন পুরুষ ও দুইজন স্ত্রীলোকের সাক্ষ্যকে বৈধ বলেছেন। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত।
كتاب النكاح
قَالَ مُحَمَّدٌ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانٍ، عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيمَ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ «أَجَازَ شَهَادَةَ رَجُلٍ وَامْرَأَتَيْنِ فِي النِّكَاحِ وَالْفُرْقَةِ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ