আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৬- হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৫১১
- হজ্ব - উমরার অধ্যায়
মুযদালিফার রাতে আরাফাতে অবস্থান করা।
৫১১। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) বলতেন, কোন ব্যক্তি মুযদালিফার রাতে ভোর হওয়ার পূর্বেও আরাফাতে অবস্থান করতে পারলে সে হজ্জ পেয়ে গেলো।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। ইমাম আবু হানীফা (রাহঃ) এবং সকল ফিকহবিদেরও এই মত।
كتاب الحج
بَابُ: مَنْ أَدْرَكَ عَرَفَةَ لَيْلَةَ الْمُزْدَلِفَةِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يَقُولُ: «مَنْ وَقَفَ بِعَرَفَةَ لَيْلَةَ الْمُزْدَلِفَةِ قَبْلَ أَنْ يَطْلُعَ الْفَجْرُ فَقَدْ أَدْرَكَ الْحَجَّ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ، وَالْعَامَّةِ

হাদীসের তাখরীজ (সূত্র):

** অর্থাৎ কোন ব্যক্তি ৯ম যিলহজ্জ দুপুরের পর থেকে পরবর্তী রাতের ফজর হওয়ার পূর্ববর্তী সময়ও যদি আরাফাতে উপস্থিত হতে পারে, তবে সে হজ্জ পেয়ে গেলো (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান