আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৬- হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৫১০
- হজ্ব - উমরার অধ্যায়
ইহরাম অবস্থায় মারা যাওয়া ব্যক্তির কাফন।
৫১০। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) তার পুত্র ওয়াকিদকে কাফন পরালেন এবং তার মাথা ঢেকে দিলেন। তিনি জুহফা নামক স্থানে ইহরামের অবস্থায় ইন্তেকাল করেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত । কোন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার ইহরামও শেষ হয়ে যায়।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করেছি। ইমাম আবু হানীফা (রাহঃ)-রও এই মত । কোন ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার ইহরামও শেষ হয়ে যায়।
كتاب الحج
بَابُ: تَكْفِينِ الْمُحْرِمِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ «كَفَّنَ ابْنَهُ وَاقِدَ بْنَ عَبْدِ اللَّهِ وَقَدْ مَاتَ مُحْرِمًا بِالْجُحْفَةِ، وَخَمَّرَ رَأْسَهُ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ: إِذَا مَاتَ فَقَدْ ذَهَبَ الإِحْرَامُ عَنْهُ
হাদীসের তাখরীজ (সূত্র):
** ইমাম আবু হানীফা (র) ও মালেকের মতে ইহরাম অবস্থায় মারা যাওয়া ব্যক্তিকে সাধারণ মৃতদের নিয়মেই কাফন দিতে হবে। কারণ মৃত্যুর সাথে সাথে ইহরামের অবস্থাও শেষ হয়ে যায় । ইমাম মালেক বলেন, মানুষ যতোক্ষণ জীবিত থাকে, ততোক্ষণই তার কাজ করার সামর্থ্য থাকে । মৃত্যুর সাথে সাথে তার কর্মশক্তিও রহিত হয়ে যায়। একারণে মুহরিম ব্যক্তি মারা যাওয়ার পর সাধারণ মৃতদের মতোই হয়ে যায়। অপরদিকে ইমাম শাফিঈ, আহমাদ, সুফিয়ান সাওরী ও ইসহাকের মতে, মুহরিম ব্যক্তিকে তার ইহরামের কাপড়েই কাফন দিতে হবে এবং তার মাথা ও মুখমণ্ডল অনাবৃত রাখতে হবে। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “মুহরিম ব্যক্তিকে তার পরনের দুই কাপড়েই কাফন দাও এবং তার মাথা ঢেকো না। কেননা কিয়ামতের দিন তাকে ইহরাম ও তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে” (তিরমিযী, মুসলিম)। মাওলানা আবদুল হাই লাখনাবীর মতে শাফিঈ মাযহাবের মতই দলীলের দিক থেকে অগ্রগণ্য (অনুবাদক)।