আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৪- যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩৩৭
- যাকাতের অধ্যায়
ঘোড়া, গোলাম এবং ইরানী ও তুর্কী প্রজাতির ঘোড়ার যাকাত ।
৩৩৭। আব্দুল্লাহ ইবনে আবু বাকর (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। উমার ইবনে আব্দুল আযীয (রাহঃ) তাকে লিখে পাঠানঃ ঘোড়া ও মধুর উপর যাকাত আরোপ করা হবে না।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ঘোড়ার যাকাত সম্পর্কে সেই একই হুকুম যা ইতিপূর্বে বর্ণনা করা হয়েছে। আর মধুর পরিমাণ পাঁচ ফারাক (এক মন ১৩ সের ৭ ছকাট)-এর বেশী হলেই তার উপর উশর ধার্য হবে। কিন্তু ইমাম আবু হানীফার মতে, মধুর পরিমাণ কম বা বেশী যাই হোক তার উপর উশর ধার্য হবে। আমরা জানতে পেরেছি যে, নবী ﷺ মধুর উপর উশর ধার্য করেছেন।
كتاب الزكاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ كَتَبَ إِلَيْهِ: أَنْ لا يَأْخُذَ مِنَ الْخَيْلِ، وَلا الْعَسَلِ صَدَقَةً، قَالَ مُحَمَّدٌ: أَمَّا الْخَيْلُ فَهِيَ عَلَى مَا وَصَفْتُ لَكَ، وَأَمَّا الْعَسَلُ فَفِيهِ الْعُشُرُ، إِذَا أَصَبْتَ مِنْهُ الشَّيْءَ الْكَبِيرَ خَمْسَةَ أَفْرَاقٍ فَصَاعِدًا، وَأَمَّا أَبُو حَنِيفَةَ فَقَالَ: فِي قَلِيلِهِ، وَكَثِيرِهِ الْعُشُرُ، وَقَدْ بَلَغَنَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ جَعَلَ فِي الْعَسَلِ الْعُشُرَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ - হাদীস নং ৩৩৭ | মুসলিম বাংলা