আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৪- যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩৩৬
- যাকাতের অধ্যায়
ঘোড়া, গোলাম এবং ইরানী ও তুর্কী প্রজাতির ঘোড়ার যাকাত ।
৩৩৬। আবু হুরায়রা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ মুসলমানদের গোলাম ও ঘোড়ার কোন যাকাত নেই।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। যে কোন প্রকারের ঘোড়ার উপর, তা ভারবাহী হোক অথবা মুক্ত, যাকাত ধার্য হবে না। কিন্তু ইমাম আবু হানীফার মতে ঘোড়াকে যদি বংশবৃদ্ধির জন্য ছেড়ে দেয়া হয়, তবে এর উপর যাকাত ধার্য হবে। তা ঘোড়া প্রতি এক দীনারও দেয়া যেতে পারে অথবা ঘোড়ার মূল্য অনুমান করে প্রতি দুইশো দিরহামে পাঁচ দিরহামও দেয়া যেতে পারে। ইবরাহীম নাখঈরও এই মত।
كتاب الزكاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ سُلْيَمَانَ بْنِ يَسَارٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ عَلَى الْمُسْلِمِ فِي عَبْدِهِ، وَلا فِي فَرَسِهِ صَدَقَةٌ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ لَيْسَ فِي الْخَيْلِ صَدَقَةٌ سَائِمَةً كَانَتْ، أَوْ غَيْرَ سَائِمَةٍ، وَأَمَّا فِي قَوْلِ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ: فَإِذَا كَانَتْ سَائِمَةً يُطْلَبُ نَسْلُهَا فَفِيهَا الزَّكَاةُ، إِنْ شِئْتَ فِي كُلِّ فَرَسٍ دِينَارٌ، وَإِنْ شِئْتَ فَالْقِيمَةُ، ثُمَّ فِي كُلِّ مِائَتَيْ دِرْهَمٍ خَمْسَةُ دَرَاهِمَ، وَهُوَ قَوْلُ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)