আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৪- যাকাতের অধ্যায়

হাদীস নং: ৩৩০
- যাকাতের অধ্যায়
অলংকার সামগ্রীর যাকাত ।
৩৩০ । আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) তার কন্যাদের এবং দাসীদের সোনার অলংকার বানিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি এর যাকাত দিতেন না। ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, হিরা ও মুনিমুক্তার তৈরী অলংকারের উপর কোন অবস্থায়ই যাকাত অরোপিত হবে না। কিন্তু সোনা-রূপার তৈরী অলংকারের উপর যাকাত ধার্য হবে।**
তবে ইয়াতীম বালক-বালিকাদের অলংকারের উপর তার বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত যাকাত ধার্য হবে না। ইমাম আবু হানীফারও এই মত।
كتاب الزكاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ كَانَ «يُحَلِّي بَنَاتَهُ وَجَوَارِيهِ، فَلا يُخْرِجُ مِنْ حُلِيِّهِنَّ الزَّكَاةَ» ، قَالَ مُحَمَّدٌ: أَمَّا مَا كَانَ مِنْ حُلِيِّ جَوْهَرٍ وَلُؤْلُؤٍ، فَلَيْسَتْ فِيهِ الزَّكَاةُ عَلَى كُلِّ حَالٍ، وَأَمَّا مَا كَانَ مِنْ حُلِيِّ ذَهَبٍ، أَوْ فِضَّةٍ، فَفِيهِ الزَّكَاةُ، إِلا أَنْ يَكُونَ ذَلِكَ لِيَتِيمٍ، أَوْ يَتِيمَةٍ لَمْ يَبْلُغَا، فَلا تَكُونُ فِي مَالِهَا زَكَاةٌ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

** হিরা, মুনিমুক্তা বা এ জাতীয় মূল্যবান পাথর ও তার অলংকারের উপর যাকাত ধার্য হয় না। তবে তা ব্যবসায়িক পণ্য হলে এর উপর যাকাত ধার্য হবে। ইমাম মালেক, শাফিঈ, আহমাদ ও ইসহাক (র)-এর মতে অলংকারপত্রের যাকাত দেয়া ফরয নয়। ইমাম আহমাদ বলতেন, পাঁচজন সাহাবীর মতে অলংকারের উপর যাকাত ধার্য হয় না। তারা হচ্ছেন, আনাস ইবনে মালক (দারু কুতনী), জাবের (বায়হাকী ও শাফিঈর কিতাবুল উম্ম), আসমাআ (দারু কুতনী), আয়েশা ও ইবনে উমার (রা)। কিন্তু হানাফী মাযহাবমতে, অলংকারের উপর যাকাত ধার্য হবে। হযরত উমার, ইবনে উমার, আবু মূসা, ইবনে জুবায়ের (রা), আতা, আবদুল্লাহ ইবনে শাদ্দাদ, তাঊস, ইবনে সীরীন, মুজাহিদ, দাহ্হাক, জাবের ইবনে ইয়াযীদ, আলকামা, আসওয়াদ, উমার ইবনে আবদুল আযীয, সুফিয়ান সাওরী ও যুহরী (র)-এর এই মত। আয়েশা, উম্মে সালামা ও ফাতিমা বিনতে কায়েস (রা)-রও এই মত (আইনী)। আয়েশা (রা) যে তার ভ্রাতুষ্পুত্রীদের অলংকারের যাকাত দিতেন না তার কারণ ছিলো, শিশু ও অপ্রাপ্ত বয়স্কদের মালে যাকাত ধার্য হয় না। ইবনে উমার (রা)-র কন্যাও অপ্রাপ্ত বয়স্ক ছিল। তার মতে দাস-দাসীর উপর যাকাত ফরয নয় (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান