আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩০৭
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
জানাযা (লাশ) বহন করা এবং জানাযার সাথে সাথে যাওয়া।
৩০৭। যুহরী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ জানাযার (লাশের) আগে আগে চলতেন। খোলাফায়ে রাশেদূন এবং আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-ও তাই করতেন।**
أبواب الجنائز
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَمْشِي أَمَامَ الْجِنَازَةِ» ، وَالْخُلَفَاءُ هَلُمَّ جَرًّا وَابْنُ عُمَرَ

হাদীসের তাখরীজ (সূত্র):

** লাশের আগে, পিছনে, ডানে, বামে যে কোন দিক দিয়ে লাশের সাথে সাথে যাওয়া সব ইমামের মতেই জায়েয। তবে ইমাম আবু হানীফা ও আওযাঈর মতে লাশের পিছনে পিছনে যাওয়াই উত্তম। ইমাম মালেক, শাফিঈ, আহমাদ ও জমহুরের মতে আগে আগে চলা উত্তম। সুফিয়ান সাওরী ও ইমাম বুখারীর মতে সামনে পিছনে যে কোন দিক দিয়ে চলা সমান কথা (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান